জামালপুর কারাগারে মুক্তির দাবিতে আসামিদের বিক্ষোভ, নিয়ন্ত্রণে গুলি

জামালপুর জেলা কারাগরের বন্দি আসামিরা মুক্তির দাবিতে মিছিল, অগ্নিসংযোগ ও জেলারকে জিম্মি করে কারাগার থেকে বের হওয়া চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। কিছুক্ষন পর পরেই শুনা যাচ্ছে গুলির শব্দ। গুলির শব্দে বিভিন্ন অফিস আদালতের মানুষ ও পথচারীরা ছুটাছুটি শুরু করেন। সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার ( ০৮ আগষ্ট) দুপুর ২ টার দিকে জেলা কারাগার থেকে ফাঁকা গুলিবর্ষণ শুরু হয়। বিকাল ৩ টা পর্যন্ত চলে ফাঁকা গুলি। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রæত ওই এলাকা থেকে সরে পড়ে।

 

জানা যায়, গত কয়েকদিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী ও রাজনৈতিক মামলার আসামিরা কারাগার থেকে মুক্তি পেয়েছে। অন্য আসামিরা কারাগারে বন্দি রয়েছে। তারা কারাগার থেকে বের হওয়ার জন্য বিদ্রোহ করে। কারাগারের জেলার আবু ফাতাহকে জিম্মি করে কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে।

পরে জেলার তাদের জিম্মি দশা থেকে বের হয়ে যায়। এ সময় আসামিরা কারাগারের মধ্যে মিছিল ও অগ্নিসংযোগ করে এবং বের হওয়ার চেষ্টা করে। পরে কারাগারে ঘন্টা বাজালে কারারক্ষীরা গুলি ছুঁড়ে। গুলির শব্দ শুনে জেলা কারাগারে আশপাশের বিভিন্ন সরকারি দপ্তরের লোকজন ও পথচারীরা ছুটাছুটি শুরু করেন। মূহুর্তের মধ্যে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।