দিগন্ত টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার

দিগন্ত টিভির সম্প্রচারে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় এক আদেশে এ তথ্য জানিয়েছে। ১১ বছর পর বৃহস্পতিবার গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।