তরুণরা কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে: ফারুকী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগ শাসনামলের দীর্ঘ অধ্যায়। আর তাই এই আন্দোলনের মাধ্যমে বাংলার সর্বস্তরের তরুণরা কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে বলে মনে করেন চলচ্চিত্র পরিচালক ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন। এসময় তিনি নতুন একটি কাজের বার্তাও দেন।

ফেসবুকে দেওয়া পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘আজকে নতুন সরকার দায়িত্ব নিবে। এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধ হয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এঁদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি। এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার।

এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি ‘৪২০’ বানাই। প্রকৃতির কি বিচিত্র খেয়াল আবার আসছে সেরকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটার শ্যুট করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাইলে এইটা কোন সাহসে বানাইলাম? 

 <iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmostofa.farooki%2Fposts%2Fpfbid0p4ZnKmpQUgUcRmkEcurrw28fkYA2dyqyp9C4JuZMotwzD1tcZEKJfZFwZ4csN8DEl&show_text=true&width=500" width="500" height="316" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

সো, গাইজ গেট রেডি ফর আ ওয়াইল্ড রাইড সুন। ডিটেলস কামিং শর্টলি। আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জঁরা- পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতংকিত করে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার।