শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনগুলোতে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে তালা দেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম।

তিনি বলেন, বুধবার দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীরা দিয়েছে। আমরা লক্ষ্য করছি যে, উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ অনেকেই এখনো পদত্যাগ করেননি। 

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থী সমাজ তাদেরকে আজ থেকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে প্রশাসনিক ভবন ও রুমগুলোকে তালা লাগিয়েছি এবং সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। ছাত্রবান্ধব নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।