বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। পেয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে।
খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আততাওহিদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন ১৯৫৯ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন।