অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন জুনাইদ আহ্মেদ পলক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের সময় বারবার ইন্টারনেট বন্ধ এবং তা নিয়ে নানা বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি।
শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদ সচিব মো: মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তার বাবার নাম বদরুল ইসলাম জামির। নাহিদ ইসলামের স্থায়ী ঠিকানা ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ ইউনিয়নে। বর্তমানে পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব।
অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাখাওয়াত হোসেন