'ব্রেকিং' এ প্রথম স্বর্ণ জাপানের

ব্রেকিংয়ের অভিষেক হয়েছে অলিম্পিকে। প্যারিসে গতকাল এই ডিসিপ্লিনের প্রথম ইভেন্টে নারী ব্রেকিংয়ে স্বর্ণ জিতেছেন জাপানের বি-গার্ল আমি ইউয়াসা।

ব্রেকিং 'ব্রেকড্যান্সিং' নামে পরিচিত। নারী ইভেন্টে ১৭ জন প্রতিযোগী অংশ নেন। ফাইনালে লিথুয়ানিয়ার ডমিনিকা বানেভিচকে হারান আমি ইউয়াসা। ব্রোঞ্জ জেতেন চীনের লিউ '৬৭১' কিনগাই।

২৫ বছর বয়সী ইউয়াসা বলেন, ‘আমি নিজের স্টাইলে মনোযোগ দিয়েছি এবং নিজেকে মেলে ধরেছি। নিজেকে উপস্থাপন করে বিশ্বকে বুঝিয়েছি, ব্রেকিং কী।’

অলিম্পিকে এরপর ব্রেকিং আর নাও দেখা যেতে পারে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে এরই মধ্যে ডিসিপ্লিনটি বাদ দেওয়া হয়েছে।

বিভিন্ন রাউন্ডে বি-গার্লরা তাদের নাচের মুভ দেখিয়েছেন এবং বিচারকেরা সেখান থেকে জয়ী বেছে নেন। বৃত্তাকার একটি মঞ্চের ওপর পারফর্ম করেন তারা।

পুরুষ ব্রেকিং ইভেন্ট শুরু হবে আজ।