সতীর্থ সিসে লেমা চোটে পড়ায় মাত্র দুই সপ্তাহ আগে ম্যারাথনে অংশ নেওয়া নিশ্চিত হয় ইথিওপিয়ার তামিরাত তোলার। অবিশ্বাস্য ব্যাপার হলো, এই তামিরাতই ছেলেদের ম্যারাথনে অলিম্পিক রেকর্ড গড়ে জিতলেন সোনা! ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড সময় নেন তিনি।
রুপা জিতেছেন সোমালি বংশোদ্ভুত বেলজিয়ামের দৌড়বিদ বশির আবদি। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড। কেনিয়ার বেনসন কিপরুতো জিতেছেন ব্রোঞ্জ। ২ ঘণ্টা ৭ মিনিট সময় নেন তিনি।
অলিম্পিক ম্যারাথনে দুবারের চ্যাম্পিয়ন ইলিউড কিপচোগে ম্যারাথনের ট্র্যাকে নামলেও পরে দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন।
