বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকার দশম শ্রেণির ছাত্র শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আজ শনিবার (১০ আগস্ট) শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় আদিলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দীন আহমদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।