নিয়োগের ২২ দিন পর পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:৫১ পিএম

নিয়োগের ২২ দিন পর পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ আসকারী। শনিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। 

তিনি বলেন, ‘পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রবিবার হয়তো পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।’

উল্লেখ্য, মো. হারুন-উর-রশীদ আসকারী চলতি বছরের গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। বাংলা একাডেমিতে তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন। হারুন-উর-রশিদ আসকারী একজন লেখক, কলাম লেখক, কথাসাহিত্যিক, সমালোচক, রাজনীতি বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১২তম উপাচার্য ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত