দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, বাড়ি ঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সনাতনী শিক্ষার্থী ও অভিভাবকরা।
রবিবার (১১ আগস্ট) দুপুরে জয়পুরহাট সম্মিলিত সংগ্রামী সনাতনী শিক্ষার্থী ও জনতা মঞ্চের ব্যানারে প্রায় ৪ হাজার ছাত্র ও জনতা জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বীরেন চন্দ্র পাহান, গোবিন্দ বাঁশফোর,সাধন চন্দ্র মন্ডল,অপূ্র্ব কুমার,রোহিত শর্মা, হিন্দু সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় তাদের নিরাপত্তা নিশ্চিতসহ দেশের বিভিন্ন স্থানে হামলার বিচার দাবি জানান।