শেরপুর জেলা কারাগার থেকে লুটকৃত সামগ্রী সেনা ক্যাম্পে জমা দেওয়ার জন্য অনুরোধ করেচে সেনাবাহিনী। রবিবার (১১ আগস্ট) শেরপুর সোনা ক্যাম্প কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার হতে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। ওই সব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
যোগাযোগের মোবাইল নাম্বার: ০১৭৬৯-২০২৫২৮ এবং ০১৭৬৯-২০২৫২৪