প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করতে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। আজ সোমবার (১২ আগস্ট) বিকেল চারটায় রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিএনপির এটাই প্রথম বৈঠক।  

ড. ইউনূসের সঙ্গে বৈঠক অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান প্রমুখ।