জয়পুরহাটে লুটের মাল থানায় ফেরত দিল আনসার

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম

জয়পুরহাটে থানা ও তার আশে-পাশের এলাকা হতে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে থানায় জমা দিয়েছে আনসার ব্যাটালিয়ান ও সাধারণ আনসার সদস্যরা । রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় এসব মালামাল জমা দেন।

উদ্ধারকৃত মালামাল গুলোর মধ্যে, টিয়ার সেল নিরপেক্ষের ১টি, টিয়ার গ্যাস সেল ৯টি, মোটরসাইকেল ৪টি, ল্যাপটপ, চাবির গোছা, হাত কড়া, ওয়ারকিটাকি ব্যাটারী ৯টি, রাবার কার্তুজ ১ ও ৩ রাউন্ড সীসা, ফাইল ৫টি এবং মোবাইল ফোন ৩টি ক্যামেরা এবং একটি মেটাল বডির খেলনা পিস্তল।

জেলা কমান্ড্যানট মির্জা সিফাত-ই খোদা বলেন, “চলমান পরিচিত মোকাবেলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলার ৫টি থানায়, ট্রাফিক পয়েন্ট ও সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলোতে আমাদের আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে বেশ কিছু মালামাল উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। গ্রাম এবং মন্দির নিরাপত্তার জন্য জেলার ৫৭ টি কমিটিতে ১৯৬ জন সদস্য কাজ করে যাচ্ছে। এ ছাড়াও জেলা প্রশাসক, জেলা জজের বাসভবন ও জেলখানা নিরাপত্তায় আনসার সদস্য মতায়ন করা হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত