২০২৪ সালের জুলাইয়ে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসন, সেরা নারী ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।
ভারত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ড পেসার চার্লি ক্যাসেলকে টপকে পুরস্কার মাসসেরার পুরস্কার জিতেছেন অ্যাটকিনসন। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় ২৬ বছর বয়সী অ্যাটকিনসনের। লর্ডসে অভিষেকে নেন ১২ উইকেট। সিরিজের পরের দুই টেস্টে নেন আরও ১০ উইকেট।
আতাপাত্তু পেছনে ফেলেছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে। এই নিয়ে তৃতীয়বারের মতো মাসসেরার পরস্কার পেলেন চামারি আতাপাত্তু।
গেল জুলাই মাসেই এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয় হয় শ্রীলঙ্কা। সামনে থেকে দলকে নেতৃত্ব দেন আতাপাত্তু। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া টুর্নামেন্টে প্রায় ১৪৭ স্ট্রাইক রেটে করেন ৩০৪ রান।