বার্সেলোনার সঙ্গে সের্জি রবার্তোর চুক্তির মেয়াদ শেষ হয়ছে গেল জুলাইতে। তিনি এখন ফ্রি এজেন্ট। চুক্তিহীন রবার্তো অবশেষে ঘোষণা দিয়েছেন, আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সেলোনাকে বিদায় বলবেন।
৩২ বছরের সেন্টার মিডফিল্ডার রবার্তো জানাননি তার পরবর্তী গন্তব্য কোথায়। তবে ইউরোপিয়ান গণমাধ্যমে খবর রবার্তো খেলতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে।
আগামীকাল এক সংবাদ সম্মেলন করে বার্সেলোনার সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় বলবেন রবার্তো। তাতে বার্সেলোনার সঙ্গে রবার্তোর ১৮ বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে।
২০০০ সালে সানতেস ক্রেউসের যুব দল দিয়ে ফুটবলে যাত্রা করেন রবার্তো। চার বছর পর নাম লেখান হিমানিসতিকের যুব দলে। বার্সেলোনার সঙ্গে তার পথচলা শুরু ২০০৬ সালে যুব দল দিয়ে। ২০১০ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয়।
কাতালান ক্লাবটির হয়ে ৩৭৩ ম্যাচ খেলে জিতেছেন ২৫টি শিরোপা।