কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা কোনও অফিসও নয়। ভারতের গুজরাটের নভসারির সাধারণ এক বাড়িতে এক মাসে বিদ্যুতের বিল এসেছে ২ লাখ ১ হাজার ৯০২ টাকা। বিদ্যুতের বিল হাতে পেয়েই হতবাক গ্রাহক। ইন্ডিয়া টুডের এক প্রতিবেধনে এ খবর জানানো হয়।
গ্রাহক পংক্তিবেন জানান, গোটা বাড়িতে শুধুমাত্র ৪টি বাল্ব, ৪টি ফ্যান, ১টি ফ্রিজ ও ১টি টিভি রয়েছে। ২০০০ টাকার বেশি বিদ্যুৎ বিল কখনোই আসেনি। প্রতি মাসে সময় মতো বিলের টাকা পরিশোধ করেন বলেও জানান তিনি।
গুজরাট ইলেকট্রিসিটি বোর্ডের তদন্তে বেড়িয়ে আসে মিটার রিডিংয়ে যান্ত্রিক ত্রুটির কারনেই এমনটি হয়। পরে বিলটি সংশোধন করে পাঠানো হয়।