সবকিছু ঠিক থাকলে কাল পাকিস্তান যাচ্ছেন শরিফুল

কানাডা লিগে ব্যস্ত থাকায় দলের সঙ্গে পাকিস্তান যেতে পারেননি বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। আজ তিনি এসেছিলেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। হঠাৎ করে দেখেই তাকে ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। সেখানে অন্তবর্তীকালিন সরকারের নতুন উপদেষ্টাকে নিয়ে প্রত্যাশার পাশাপাশি পাকিস্তান সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন।

সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে নতুন উপদেষ্টার কাছে চাওয়া-পাওয়া নিয়ে শরিফুল বলেন, ‘আসলে সবাই তো চায় ভালো কিছু, আমরাও ভালো কিছু চাইবো ইনশাআল্লাহ৷’

এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে শরিফুল বলেন, ‘অবশ্যই রাওয়ালপিন্ডিতে আমরা আগে খেলা দেখছি যে ব্যাটিংবান্ধব উইকেট। আমাদেরও ভালো ব্যাটার আছে খেলাটা ফাইটিং হবে ইনশাআল্লাহ। ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করব।’

এরপর এই পেসার বললেন, ‘অবশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি পাকিস্তানে খেলতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো কিছু করে জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য।’

দলের সদস্যরা এখন পাকিস্তানে শরিফুল নিজে কবে যাবেন। এছাড়া লাল বলে খেলা নিয়ে এই পেসার জানালেন, ‘আমি তো দেখছি সবাই অনেকদিন পর লাল বলে প্র্যাকটিস করেছে। আমি একটু দেরিতে করতেছি একটু কষ্ট হবে। তবে চেষ্টা করব, অনেক সময় আছে এখনো। যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করতে পারি। ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকে যাচ্ছে মনে হয়।’