হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি পত্নীর আলেয়া আক্তার পদত্যাগ করেছেন। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে পাঠানো পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানান। জেলা পরিষদের সদস্য নূরুল আমিন ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মুশফিক হোসেন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে ওই পদটি খালি হয়।
গত ৯ মার্চ ওই পদে উপ-নির্বাচনে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী ৫০১ ভোট পান।
গত ৪ এপ্রিল আলেয়া আক্তার হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সদর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের স্ত্রী।