উপসচিব হলেন পদোন্নতি বঞ্চিত ১১৭ কর্মকর্তা

আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত থাকা ১১৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাদেরকে ভূতাপেক্ষভাবে সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।

পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনও কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন। উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ভূতাপেক্ষিকভাবে বিধি মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।