বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করেন। তাই ‘সরকারি চাকরি অবসর আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবস দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।