মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
ইমনের নামে মোট ৮টি মামলা ছিল। এর মধ্যে ৫টি মামলায় আগেই জামিন দেন আদালত। জজকোর্ট থেকে প্রোডাকশান ওয়ারেন্ট ছিল ওই ৩টি মামলা থেকে আজ বৃহস্পতিবার জামিনে শীর্ষ সন্ত্রাসী ইমনকে মুক্তি দেন আদালত।
এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) মুক্তি পেয়েছেন আরেক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। তার দুদিন আগে ছাড়া পান আরেক শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস। এরা সবাই সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত ২৩ সন্ত্রাসীর অন্যতম। কারাবন্দি আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল যেকোনও সময় কারাগার থেকে মুক্তি পেতে পারেন।