পদত্যাগ নয়, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সঙ্গে চুক্তি বাতিল করেছে সরকার। তাকসিমকে সরিয়ে দেওয়ার বিষয়টি আঁচ করতে পেরে গতকাল বুধবার রাতে তড়িঘড়ি করে অনলাইনে পদত্যাগপত্র দেওয়ার কথা প্রচার করে তার ঘনিষ্ঠরা। যদিও তার পদত্যাগ পত্র পাননি বলে মন্ত্রণালয়ের একাধিক সূত্র বৃহস্পতিবার দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পানি সরবরাহ অনু বিভাগ) উপসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, তারা অফিশিয়াললি কোনো পদত্যাগপত্র পাননি। তবে বিভিন্ন মাধ্যমে শুনেছেন।
এদিকে, সরকারের পতন হলেও শেষ সময়ে নিজ পদে টিকে থাকতে নানা চেষ্টা তদবির করেছেন তাকিসম। তবে তার কোনো চেষ্টা তদবিরই এবার আর কাজ হয়নি। পদত্যাগের গুঞ্জনের মধ্যেই তার চুক্তি বাতিল করেছে সরকার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খান- এর ১৪/১০/২০২৩ তারিখে স্বাক্ষরিত ৩ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করছে। এ আদেশ ১৫ আগস্ট পূর্বাহ্ন হতে কার্যকর হবে। ঢাকা ওয়াসা বোর্ড সম্ভাব্য দ্রুততম সময়ে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৬ নং আইন) এর বিধান অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কার্যক্রম গ্রহণ করবে। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা ওয়াসায় কর্মরত জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালকের সকল দায়িত্ব পালন করবেন।’
অন্যদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পরও নানাভাবে নিজ পদ আকড়ে ধরে রাখার চেষ্টা করেছেন তাকসিম এ খান। বিএনপিপন্থী কর্মকর্তাদের ম্যানেজ করে এমডি পদ ধরে রাখার জোর তৎপরতা চালান। আত্মগোপনে থেকেও ওয়াসার সার্বিক কার্যক্রম তদারকি করেন। এমনকি অনলাইনে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন।
জবির নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের
নারীর পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই, ১৯ মাস পর অস্ত্রোপচার