ইন্টারনেট নির্ভরতার এ যুগে কমে যাচ্ছে পাড়া-মহল্লার সবার মিলে হৈ হুল্লোড় করার মুহূর্তগুলো। সাম্প্রতিক সময়ে অবশ্য রাত জেগে নৈরাজ্য প্রতিরোধের উদ্দেশ্যে আবার এক হতে দেখা গেছে মেট্রোপলিটন শহরের বাসিন্দাদের। এরই মাঝে মিরপুরের জয়নগর অফিসার্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দারা আয়োজন করেন ক্রিকেট টুর্নামেন্টের।
জয়নগর ইউথ ক্লাব এর উদ্যোগে হওয়া এ টুর্নামেন্টের দল গঠনের প্রক্রিয়ায় ছিল বৈচিত্র্য। হাউজিংটির ৫টি ভবন থেকে শিক্ষার্থীদের নিয়ে গড়া হয় ৫টি দল। আর সবগুলো ভবনের অভিভাবক অর্থাৎ কর্মজীবীদের সমন্বয়ে আরও ১টি দল। ফাইনালেও ওঠে ‘বড়’দের দলটি।
তবে ১ নম্বর ভবনের ‘ছোট’দের সঙ্গে পেরে ওঠেননি তারা। এতে অবশ্য শর্ট পিচ ফরম্যাটের টুর্নামেন্টটির আনন্দ ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে কোনো ঘাটতি হয়নি।