বয়স হয়ে গেছে ৩৭ বছর। জাতীয় দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেও নিজের পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই বয়সে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, অবসর কবে নেবেন? এই প্রশ্নের বেশ মজার জবাব দিয়েছেন টেস্টে ৫১৬ উইকেটের মালিক অশ্বিন।
লাল বলে ভারতের হয়ে সবচেয়ে বেশি ৬১৯ উইকেটের মালিক কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। দলে নিয়মিত সুযোগ পেলে অশ্বিন তার পূর্বসূরির এই রেকর্ড ভেঙে দিতে পারেন। কিন্তু কুম্বলের মহাভক্ত অশ্বিন সেটা চান না। তিনি বলেছেন, ‘আমি ওই রেকর্ড ভাঙতে চাই না। কারণ, আমি অনিল কুম্বলের বড় ভক্ত। কোনো ম্যাচে যদি ৬১৮ উইকেট পেয়ে যাই, সেই ম্যাচেই অবসর নিয়ে নেব। ওটাই আমার শেষ ম্যাচ হবে।’
কুম্বলে অবসর নেওয়ার তিন বছর পর টেস্ট অভিষেক হয়েছিল অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। তিন টেস্টের ৬ ইনিংসে মোট ২২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও উঠেছিল তার হাতে। পাশাপাশি ব্যাট হাতে ১২১ রান করেছিলেন। এছাড়া ১১৬টি ওয়ানডেতে ১৫৬ এবং ৬৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৭২ উইকেট শিকার করেছেন অশ্বিন।
বাফুফের কিরণের বিরুদ্ধে ‘চুরির অভিযোগ’ ফুটবলারদের
‘বাফুফের চার তলা যেন মেয়েদের বন্দিশালা!’