বরুড়ায় বাসায় ডাকাতির চেষ্টা, আহত ৫

কুমিল্লার বরুড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা করে ডাকাত দল। এসময় তারা ঘরে ডুকে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে এলোপাতাড়ি মারতে থাকে। পরে তারা চিৎকার করলে  ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় চার নারীসহ পরিবারের ৫ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৭ টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের সুকুমার শীলের বাড়িতে এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সুকুমার শীল বলেন, আমরা সবাই বারান্দায় বসে চা খাচ্ছিলাম। ঘরে পুরুষ শুধু আমি বাকী ৪ জন মহিলা ছিলো। আমার ৩ ছেলে বিদেশ থাকে। একজন দেশে আসছে কিছুদিন আগে। সে ঐ সময় বাড়িতে ছিল না। মুখোশধারী ৮-৯ জন লোক হাতে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কেচি গেইট ধাক্কা দিয়ে ভিতরে চলে আসে। আমরা কিছু বুঝার আগেই তারা অস্ত্র দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলে। ৪ থেকে ৫ জন কিছু বলার আগেই আমাকে সহ আমার স্ত্রী, মেয়ে ও দুই ছেলের বউকে এলোপাতাড়ি মারতে থাকে। আর বাকী ২/৩ জন আমাদের রুমে ডুকে যায়।আমি জীবনের চিন্তা না করে চিৎকার দিতে থাকি। তখন সবাই দৌড়ে পালিয়ে যায়।প্রায় ১০ মিনিট অবস্থান নেয় আমার ঘরে ডাকাতরা। পরে আমরা উপজেলার দায়িত্বরত  সেনাবাহিনীর ক্যাপ্টিন ও বরুড়ার পুলিশকে ফোন করে বিষয় টা জানালে তারা সাথে সাথে চলে আসে।

এই বিষয়ে সেনা কর্মকর্তা তাজ বলেন, আমরা খবর পেয়েই ছুটে আসি। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ এখন একসাথে কাজ করছি। সবাইকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। আমরা এই দিকে আমাদের টহল বাড়িয়ে দিচ্ছি। আশা করছি এই দিকে এমন আর ঘটনা ঘটবে না।

এই বিষয়ে বরুড়ার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি ফোন পেয়েই আমাদের ফোর্স নিয়ে চলে আসি ঘটনাস্থলে। ঘরের আসবাবপত্র বা প্রয়োজনীয় কিছু নিতে পারে নাই। আমরা ভুক্তভোগীদের থেকে সকল প্রয়োজনীয় তথ্য নিয়েছি। পরবর্তীতে আমরা আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’