‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে বুয়েট উপাচার্যের পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। মাত্র দেড় মাস আগে দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

আজ রবিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন।

টানা দুই মেয়াদে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ৩ জুলাই দ্বিতীয় মেয়াদে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।