অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই ছেলে শেখ জামাল ও শেখ রাসেলের নামে দুটি ক্লাবের নামকরণে কোন সমস্যা নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সরকার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন।
৫ আগস্ট শেখ হাসিনা নের্তৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র পৃষ্ঠপোষকতা হারিয়ে ফুটবল দল গঠনে বিপাকে পড়ে। এর মধ্যে ২০১১-১২ মৌসুমের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফেকে চিঠি দিয়ে লিগে খেলতে অস্বীকৃতি জানায়। শেখ জামাল ধানমন্ডির পরিণতিও একই হওয়ার জোরালো সম্ভাবনা। এছাড়া শোনা যাচ্ছে চট্টগ্রাম আবাহনীও চরম আর্থক সঙ্কটের মধ্যে দল নাও গড়তে পারে। যার ফলে প্রায় শতাধিক ফুটবলারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
স্পন্সরশিপ ক্লাবগুলোর দায়িত্ব, এটা তাদেরই করা উচিত। নাম নিয়ে যেটা বলেছেন, শেখ জামাল, শেখ রাসেল- এই নামগুলো নিয়ে কোন সমস্যা নেই। তারা ক্লাবগুলোর নিরাপত্তাসহ যে কোন সহযোগিতা চাইলে করবেন
শেখ হাসিনার ভাইদের নামে দু'টি ক্লাবের নাম বলেই মূলত পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়ায় একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। এই বিষয়টি উপদেষ্টার কাছে উপস্থাপন করেছিলেন তুষার, 'উপদেষ্টার কাছে বর্তমান পরিস্থিতি তুলে ধরি। জানাই তিনটি দলের না খেলার সম্ভাবনার কথা খেলো। এর মধ্যে শেখ রাসেল ক্রীড়া চক্র গতকাল (শনিবার) আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছে এ মৌসুমে লিগে অংশগ্রহণ করবে না। পরবর্তীতে খেলোয়াড়রা শনিবার রাতে বাফুফে সভাপতির সঙ্গে বসেছিলেন। সভাপতি সাহেব শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর কর্তাদের অনুরোধ জানিয়েছেন যাতে খেলায় অংশ নেয়। পরিস্থিতিটা আমি উপদেষ্টা মহোদয়কে জানাই। উপদেষ্টা মহোদয় জানিয়েছেন, স্পন্সরশিপ ক্লাবগুলোর দায়িত্ব, এটা তাদেরই করা উচিত। নাম নিয়ে যেটা বলেছেন, শেখ জামাল, শেখ রাসেল- এই নামগুলো নিয়ে কোন সমস্যা নেই। তারা ক্লাবগুলোর নিরাপত্তাসহ যে কোন সহযোগিতা চাইলে করবেন।'
ক্লাবগুলো নাম পরিবর্তন করতে চাইলে বাফুফের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেন জানান বাফুফে সম্পাদক।