সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে হেড অব কনজ্যুমার ব্যাংকিং (এভিপি-এসভিপি) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: মধুমতি ব্যাংক পিএলসি।
পদ: হেড অব কনজ্যুমার ব্যাংকিং (এভিপি-এসভিপি) ।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অতিরিক্ত যোগ্যতা: যোগাযোগে দক্ষ হতে হবে। সাংগঠনিক ও সময় ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কোনো ব্যাংকে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: হেড অফিস (ঢাকা)।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৪।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।