সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটিতে প্রোগ্র্যাম অ্যাসোসিয়েট পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
পদ: প্রোগ্র্যাম অ্যাসোসিয়েট।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, সাংবাদিকতা ও যোগাযোগ, অথবা ইংরেজিতে স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ই-মেইল (মাইক্রোসফট আউটলুক) পরিচালনায় দক্ষতা। ইংরেজি এবং বাংলা ভাষায় খুব ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: দেশের যেকোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৪।
সূত্র: বিডিজবস।
