পদত্যাগ করলেন এনসিটিবি চেয়ারম্যান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ফরহাদুল ইসলাম। সোমবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র দেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে চুক্তি বাতিল করার আগেই মানসম্মানের সাথে পদত্যাগ করেছেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে এনসিটিবির সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলামকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

চলতি বছরের ২৩ মে তার মেয়াদ শেষ হয়। এরপর গত ২৮ জুলাই তাকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। দ্বিতীয় মেয়াদে নিয়োগের ২২ দিন পরই পদত্যাগ করলেন অধ্যাপক ফরহাদুল ইসলাম।