দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ২৪ হাজার ৫০২ টাকায়।
আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ এক হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৪ হাজার ২১৪ টাকা করা হয়েছে।
এর আগে রবিবার প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ৯০৪ টাকা। গতকাল সোমবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।