বিএনপির শামা ওবায়েদ ও শহিদুল ইসলামের পদ স্থগিত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানা হয়।

শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে।