তিস্তার অধিকারের কথা বলতে পিছপা হব না: পানিসম্পদ উপদেষ্টা

তিস্তা নদীর ওপর বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এই ইস্যুতে যতটুকু করতে হয় ততটুকু করবেন উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। তিস্তা পাড়ের মানুষ কী চায় সেটা আমরা তুলে আনব।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নদী নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের দাবি উত্থাপন করতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব।’ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়েও যাওয়ার কথা বলেন রিজওয়ানা হাসান।