বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবিলা করবে সরকার ও জনগণ।
উল্লেখ্য, টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ-নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারসহ দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।