সাইদ আহমেদের পাশে শাকিল

পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনেই ফিফটি তুলে নেন। তাতে নিজ দেশের হয়ে দ্রততম হাজার রান সংগ্রাহকের তালিকায় প্রবেশ করেছেন তিনি। অবশ্য এই সবার ওপরে তার নামটা আছে যৌথভাবে।

ক্যারিয়ারের ২০তম ইনিংসে এসে ৬৫ বছর আগে সাঈদ আহমেদের সেই কীর্তির কথা মনে করিয়েছেন তিনি।

গত মার্চে প্রয়াত সাঈদ ১৯৫৯ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২০তম ইনিংসে হাজার রানের দেখা পেয়েছিলেন। সাঈদের পাশাপাশি এখন শাকিলের দখলেও পাকিস্তানের হয়ে টেস্টে দ্রুততম ১০০০ রান করার রেকর্ড।

প্রয়াত সাঈদ আহমেদ ১৯৫৯ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ২০তম ইনিংসে মাইলফলকটির দেখা পান। ৬৫ বছর পর গতকাল তার রেকর্ড ছুঁয়েছেন সৌদ শাকিল।

দুজনেই ক্যারিয়ারের ১১তম ম্যাচে এসে মাইলফলকটির দেখা পান। তবে সময় বিবেচনায় সাঈদের লেগেছিল ১ বছর ৩২১ দিন, সৌদের লেগেছে ১ বছর ২৬৪ দিন।