এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা ‘এ’ গ্রুপে 

২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কাঠমুন্ডুতে এএফসির সদর দপ্তরে হয়েছে গ্রুপ পর্বের ড্র। বসুন্ধরা কিংস রয়েছে ‘এ’ গ্রুপে। এছাড়া এই গ্রুপে আছে- আয়োজক ভুটানের পারো এফসি, ভারতের ইস্টবেঙ্গল এবং লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব। 

এফসি চ্যানেলটিকে বাছাই পর্বে মোট ১২ টি দলকে তিন গ্রুপে ভাগ করা হয়েছে। তিন গ্রুপের তিন সেরা এবং সেরা রানার্সআপ দল যাবে পরের ধাপে। এএফসির পরিবর্তিত ক্লাব ফুটবল ফরম্যাটে এবারই প্রথম খেলা হচ্ছে। 

বাংলাদেশ থেকে কেবল বসুন্ধরা কিংস পেয়েছে সরাসরি গ্রুপ পর্বে খেলা সুযোগ। এর আগে চারবার বিলুপ্ত এফসি কাপের গ্রুপ পর্বে খেলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বসুন্ধরা কিংস। প্রতিবারই খুব কাছে গিয়ে তাদের হতাশ হতে হয়।