রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম সেশনে উইকেটশূন্য ছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে শুধু সৌদ শাকিলের উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ১৪১ রান করা শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।
এই সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তুলে চা বিরতিতে গিয়েছে পাকিস্তান। ১৩৪ রানে অপরাজিত রিজওয়ান। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত আগা সালমান।
চা বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৯৮ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রান।