ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বনানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল।
সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তবে রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি।
জানা গেছে, মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা হত্যা ও ২০১৩ ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে।