চট্টগ্রামের হাটহাজারীতে বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয় মো.জিয়াউর রহমান সাকিব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউসুফ চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত সাকিব স্হানীয় মো. জসিম উদ্দিনের পুত্র। সে একজন গাড়ি চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নাজিরহাট নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় হালদা নদীর বেড়ি বাঁধ ভেঙে স্থানীয় বাড়িঘরে পানি ঢুকতে শুরু করলে সাকিব তড়িঘড়ি করে ঘরের আইপিএসের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট মারা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) নিয়াজ মোর্শেদ দুর্গত এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট এক যুবকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।