গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এনায়েত মোল্লা (১৮) নামে এক নসিমন চালক মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকালে জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত মোল্লা একই গ্রামের মুনসুর মোল্লা ছেলে। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে নসিমন ধোঁয়ার জন্য এনায়েত মোল্লা বাড়ির পানির মটরের সুইচ অন করতে গেলে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।