৭ রানের আক্ষেপই সঙ্গী হলো সাদমানের

জাতীয় দল থেকে দূরে সরে যাওয়া, এরপর স্কোয়াডে ফিরলেও একাদশে সুযোগ না পাওয়া-এসবই সঙ্গী ছিলো সাদমান ইসলামের। অবশেষে মাহমুদুল হাসান জয়ের ইনজুরি কপাল খুলে দেয় তার। একাদশে সুযোগ পেয়ে সেটির প্রতিদানও দেন যথার্থভাবে। কিন্তু এবার ৭ রানের আক্ষেপ সঙ্গী করে ফিরতে হলো সাজঘরে। ৯৩ রানে মোহাম্মদ আলির বলে বোল্ড হয়ে সাদমান ফিরলে চা বিরতিতে যায় বাংলাদেশ।

চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৯ রান। মুশফিকুর রহিম ১৫ রানে অপরাজিত আছেন ক্রিজে।

গতকাল শেষ বেলায় ইনিংস উদ্বোধনে নেমে ১২ ওভার টিকে ছিলেন সাদমান। আজ আউট হওয়ার আগে ৯৩ রান করতে তিনি সামনা করেন ১৮৩টি ডেলিভারির। এর মধ্যে ১২টি বলকে সীমানা ছাড়া করেন সাদমান। 

১৩ টেস্টের ক্যারিয়ারে একটি সেঞ্চুরি রয়েছে তার। আজ আর ৭টি রান করতে পারলে দ্বিতীয়বার তিন অঙ্কের দেখা পেতেন সাদমান ইসলাম।