পবিপ্রবি'র ভিসি ও ট্রেজারারের পদত্যাগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মো. আলী পদত্যাগ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার অসহযোগ আন্দোলনের মুখে সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতিবাজ ভিসি ও ট্রেজারারদের পদত্যাগের দাবি ওঠে।