ভারতে যাওয়ার সময় সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।
জানা যায়, সিলেটের কানাইঘাট ডনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তাকে আটক করে বিজিবির একটি টহল দল।
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি।