রান পাহাড়ের পর এক উইকেটে দিনের ইতি

মুশফিকের রহিমের ১৯১, সাদমান ইসলামে ৯৩, মেহেদী হাসান মিরাজের ৭৭ এবং লিটন-মুমিনুলের ফিফটিতে তৃতীয় সর্বোচ্চ ৫৬৫ রানের ইনিংসের বদৌলতে ১১৭ রানের প্রথম ইনিংসে লিড পেয়েছিল বাংলাদেশে। চতুর্থ দিন শেষ হওয়ার আগে ১০ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে পাকিস্তানের একটি উইকেটও তুলে নিতে পেরেছেন বোলাররা।

তাতে ১ উইকেটে ২৩ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। এখনো স্বাগতিকরা পিছিয়ে আছে ৯৪ রানে। শেষবেলায় উইকেটের আনন্দ এনে দিয়েছেন শরিফুল ইসলাম। পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুবকে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১ রান করেন সাইম।

আবদুল্লাহ শফিক ১২ ও অধিনায়ক শান মাসুদ ৯ রানে অপরাজিত থেকে আগামীকাল রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনের খেলা শুরু করবেন।