নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৬৫ রানের। মুশফিক-সাদমানরা লিড পেয়েছেন ১১৭ রানের।
এতো বড় সংগ্রহের পেছনে বড় ভূমিকা মুশফিকুর রহিম ও সাদমান ইসলামের। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে ১৯১ রানে আউট হন মুশফিক। তবুও ২১ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির স্বাদ পান তিনি। অবশ্য মুশফিকের আগেই এ কীর্তি গড়তে পারতেন আড়াই বছর পর দলে ফেরা ওপেনার সাদমান ইসলাম। তিনি আক্ষেপে পোড়েন ৭ রানের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি বঞ্চিত হলেও ৯৩ রানের ইনিংস খেলেন সাদমান।
এছাড়াও বাংলাদেশের ইনিংসের ফিফটি এসেছে আরও তিনটি। মেহেদী হাসান মিরাজ ৭৭, লিটন দাস ৫৬ ও মুমিনুল হক ৫০ রানের ইনিংস খেলেন। শেষদিকে ১৪ বলে জোড়া চার-ছক্কায় ২২ রানের ক্যামিও খেলেন শরিফুল ইসলাম।
পাকিস্তানের নাসিম শাহ ৩টি এবং শাহিনশাহ আফ্রিদি, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলি ২টি করে উইকেট পান।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস |
||||
ইনিংস |
ওভার |
বিপক্ষ |
ভেন্যু |
সাল |
৬৩৮ |
১৯৬ |
শ্রীলংকা |
গল |
২০১৩ |
৫৯৫/৮ |
১৫২ |
নিউজিল্যান্ড |
ওয়েলিংটন |
২০১৭ |
৫৬৫ |
১৬৭.৩ |
পাকিস্তান |
রাওয়ালপিন্ডি |
২০২৪ |
৫৬০/৬ |
১৫৪.০ |
জিম্বাবুয়ে |
মিরপুর |
২০২০ |
৫৫৬ |
১৪৮.৩ |
উইন্ডিজ |
মিরপুর |
২০১২ |
৯ রানের জন্য দুশোর হালি পূরণ হলো না মুশফিকের
বাবা হওয়ার খবর পেয়েই জোড়া শিকারে উদযাপন আফ্রিদির