দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির ৩য় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট ১ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচিতে অর্থ ও ত্রাণ সংগ্রহ চলমান থাকবে।
শনিবার (২৪ আগস্ট) রাত ৮টায় গণনা শেষে টিএসসি বুথ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল শুক্রবার অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা সংগ্রহ করা হয়েছিল।
টাকা কালেকশন কমিটিতে থাকা রকিব মাসুদ ফেসবুক পোস্টে বলেন, আলহামদুলিল্লাহ! চেকসহ ১ কোটি ৮৬ লক্ষ ৪৮ হাজার। টিএসসি বুথ থেকে কালেকশন সন্ধ্যা ৭টা পযন্ত।
টিএসসি বুথ থেকে বলা হয়, সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া টাকাগুলো গুনে আমরা মোট ১ কোটি ৮৬ লাখ টাকা পেয়েছি। রাত ১০টা পর্যন্ত ২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। তাছাড়া আমরা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাচ্ছি যা গতকালের তুলনায় অনেক বেশি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাং একাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নাম্বারগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।
মোবাইল ব্যাংকিং :
বিকাশ ও নগদ : 01886969859
রকেট : 018869698597
মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার দুটি মার্চেন্ট একাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।
ব্যাংক একাউন্ট :
Mohammad Anisur Rahman
Account : 20503100200291004
Badda Branch, Dhaka
Islami Bank Bangladesh
Swift code: IBBLBDDH
Routing Number: 125260341