অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, ‘সহসাই বিদ্যুতের দাম কমানো যাচ্ছে না। এর আগে বেশি দামে বিদ্যুৎ কেনায় এ সমস্যা হয়েছে। কম দামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের কাছে আলাদিনের চেরাগ নেই। ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে আমরা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করব।’
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে ৩৫ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় বিদ্যুৎ ও জ¦ালানি মন্ত্রণালয়ের সচিবসহ জেলা প্রশাসক, স্পেক্ট্রা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চেয়ারম্যান, মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।