ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৫টি থানায় ২৫ জন পরিদর্শককে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওসি হিসেবে থানায় বদলি হওয়া ২৫ জনের মধ্যে ২৪ জনই ডিএমপির ‘লাইনওআর’-এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া ১৭ জন সহকারী পুলিশ কমিশনার পদর্মযাদার কর্মকর্তাকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ডিএমপির ‘লাইনওআর’-এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানার ওসি, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ, মো. জিয়াউর রহমানকে উত্তরখান, মো. রেজাউল হোসেনকে চকবাজার, মুহাম্মদ সাইফুল ইসলামকে হাজারীবাগ, মো. শাহরিয়ার হাসানকে ক্যান্টনমেন্ট, মু. এনামুল হাসানকে কোতোয়ালি, মো. সাইফুল ইসলামকে সূত্রাপুর, মো. খায়রুল ইসলামকে শাহজাহানপুর, মো. ইয়াছিন আলীকে সবুজবাগ, আবু শাহেদ খানকে গে-ারিয়া, গাজী শামীমুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদ সাইফুল ইসলামকে হাতিরঝিল, মোজাম্মেল হককে শেরেবাংলা নগর, মো. রাসেল সরোয়ারকে বনানী, কাজী গোলাম মোস্তফাকে কাফরুল, মো. মাহমুদুল হাসানকে শাহআলী, ইলিয়াস হোসেনকে ডেমরা, ফয়সাল আহমেদকে ওয়ারী, মো. মাহমুদুর রহমানকে কদমতলী, শাহ্ মো. ফয়সাল আহমেদকে ভাষানটেক, মো. মহিউল ইসলামকে মতিঝিল, আলী ইফতেখার হাসানকে মোহাম্মদপুর এবং ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ইন্সপেক্টর দাউদ হোসেনকে খিলগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।