ওয়ানডেতে হার হৃদয়দের

লম্বা সংস্করণের পর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তাওহীদ হৃদয়ের অধিনায়কত্বে খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’। তবে ইসলামাবাদে অধিনায়কত্বের অভিষেকটি মনের মতো হয়নি হৃদয়ের। ৮ উইকেটের বড় ব্যবধানে হার মানতে হয়েছে শাহিনসের কাছে।

এদিন ৩০ রানে দুই ওপেনারকে হারানোর পর ইনিংসের হাল ধরেন সাইফ হাসান। আগের চার দিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাইফের ব্যাটেই আসে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান। রিশাদ হোসেন করেন ৪০ রান। ১৮৪ রান তাড়ায় উসমান খানের ৮৭ ও হাসিবুল্লাহর অপরাজিত ৭৩ রানে ২৭.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে শাহিনস। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আব্বাস আফ্রিদি।